
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আজ সোমবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাস
সস্ত্রীক বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান।
দূতাবাসের এক বিবৃতিতে নতুন মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি ও আমার স্ত্রী এমন একটি দেশে ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত, যে দেশটি আমাদের কাছে বহু সুখস্মৃতির অধিকারী।’
ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য গর্বের বিষয়। এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।’
ক্যাটাগরীঃ
বিনোদন