তারিখ লোড হচ্ছে... | কেন্দুয়া, ময়মনসিংহ
সদ্য সংবাদ

কাজল ও টুইঙ্কেলের বিস্ফোরক প্রশ্নে ঘায়েল হবেন তারকারা

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোর পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোর পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।

দুজনেই ঠোঁটকাটা স্বভাবের। উচিত কথা মুখের ওপর বলতে একবারও ভাবেন না। বলিউডে তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার কাজলের। সিনেমার বাইরে বিভিন্ন সাক্ষাৎকার কিংবা সোশ্যাল মিডিয়া উপস্থিতিতে তাঁর পরোয়াহীন চরিত্রের প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে, টুইঙ্কেল খান্না তো স্যাটায়ারে সিদ্ধহস্ত। এক সময়ের এই অভিনেত্রী পরবর্তী সময়ে লেখিকা ও কলামিস্ট হিসেবেই পরিচিতি পেয়েছেন বেশি। সমসাময়িক ভারতীয় সমাজের ওপর লেখা তাঁর কলাম এবং বই যেমন সমালোচিত হয়েছে, তেমন পাঠকদের প্রশংসাও কুড়িয়েছে।

এবার এ দুজনকে দেখা যাবে একসঙ্গে। প্রাইম ভিডিও আনছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ নামের নতুন টক শো। যেখানে এক ফ্রেমে ধরা দেবেন কাজল আর টুইঙ্কেল খান্না। এই ‘আনস্ক্রিপ্টেড’ টক শোতে যা ঘটবে, তা আগাম আন্দাজ করা খুবই কঠিন। নামী বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে, কিন্তু কথা হবে কোনো ফিল্টার ছাড়াই। সোজাসুজি তির্যক প্রশ্ন, অপ্রত্যাশিত স্বীকারোক্তি আর নির্ভেজাল হিউমার—এককথায় ঝাঁজালো বিনোদন মিলবে এই শোতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
শিরোনাম...